আপনার বসার ঘর কিংবা শোবার ঘরের কোণায় একটি সুন্দর ট্রাইপড (Tripod) ল্যাম্প স্ট্যান্ড বদলে দিতে পারে পুরো ঘরের আবহ! আমাদের Wooden Trypod Floor Lamp for Bedroom , Living Room এর সাহায্যে আপনি ঘরে নিয়ে আসতে পারেন একটি স্নিগ্ধ ও আরামদায়ক পরিবেশ। এর তিন-পায়ের আধুনিক ডিজাইন যেকোনো ইন্টেরিয়রের সাথেই চমৎকার মানিয়ে যায়।
বিস্তারিত বৈশিষ্ট্যসমূহ:
- উপাদান: ১০০% খাঁটি ও সিজন করা মেহগনি কাঠ, যা ঘুন বা পোকার আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
- স্ট্যান্ড ও হোল্ডার: মজবুত স্ট্যান্ডের সাথে মানসম্মত বাল্ব হোল্ডার সংযুক্ত, যা সম্পূর্ণ নিরাপদ।
- কালার ভ্যারিয়েশন: আপনার ঘরের রঙের সাথে মিলিয়ে কফি, তেঁতুল বিচি, ন্যাচারাল কাঠ, ব্রাউন বা ব্ল্যাক কালারে নিতে পারবেন।
- ব্যবহারযোগ্যতা: লিভিং রুম, বেডরুম, রিডিং রুম বা অফিসের কর্নার ডেকোরেশনের জন্য একদম আদর্শ।
- ফিনিশিং: উন্নত মানের বার্নিশ এবং স্মুথ ফিনিশিং, যা দেখতে অত্যন্ত প্রিমিয়াম লাগে।
যত্ন ও রক্ষণাবেক্ষণ:
ল্যাম্পশেড এবং স্ট্যান্ডটি পরিষ্কার করার জন্য হালকা শুকনো নরম সুতি কাপড় বা ডাস্টার ব্যবহার করুন। বৈদ্যুতিক সংযোগের কারণে পানি থেকে দূরে রাখা বাঞ্ছনীয়।




